নেক সন্তান আল্লাহ রব্বুল ইজ্জতের পক্ষ থেকে তাঁর বান্দাদের জন্য এক বিশেষ উপহার। সন্তান দানের এই ক্ষমতা একমাত্র আল্লাহ’রই হাতে। তিনি যা ইচ্ছা সৃষ্টি করেন। তিনি কাউকে মেয়ে সন্তান, কাউকে ছেলে সন্তান, কাউকে আবার দান করেন— জমজ সন্তান। আবার যাকে মর্জি তাকে রাখেন— নিঃসন্তান।
নেক সন্তান লাভের জন্য দিনরাতের যেকোনো সময় নতুন ওযূ করে দুই রাকাআত সালাতুল হাজত নামাজ আদায় করবেন। এরপরে জায়নামাজে বসেই ধারাবাহিকভাবে নিম্নোক্ত আমলগুলো করে আল্লাহ পাকের কাছে দোয়া কান্নাকাটি করবেন।
মনে রাখবেন, শুধু সন্তান নয়; আল্লাহ পাকের কাছে চাইতে হবে “নেক সন্তান”।
১। দরুদে শেফা — কমপক্ষে সাতবার
اَللّٰهُمَّ صَلِّ عَلٰى سَيِّدِنَا مُحَمَّدٍ وَعَلَٓى اٰلِ سَيِّدِنَا مُحَمَّدٍ بِعَدَدِ كُلِّ دَٓاءٍ وَدَوَٓاءٍ وَبَارِكْ وَسَلِّمْ عَلَيْهِ
🔊 বাংলা উচ্চারণ: আল্লাহুম্মা সাল্লি আলা সায়্যিদিনা মুহাম্মাদিন ওয়ালা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন বি-আদাদি কুল্লি দা-ইন ওয়া দাওয়াইন, ওয়া বারিক ওয়া সাল্যিম আলাইহি।
📘 বাংলা অনুবাদ: হে আল্লাহ! আমাদের প্রিয় নেতা মুহাম্মদ (সা.)-এর ওপর এবং তাঁর পরিবারবর্গের ওপর রহমত বর্ষণ করুন—সমস্ত রোগ ও তার চিকিৎসার সংখ্যার সমপরিমাণ। আর তাঁর ওপর বরকত ও শান্তি নাযিল করুন।
২। নেক সন্তান লাভের আয়াত — প্রতিটি আয়াত কমপক্ষে ১১ বার
সূরা আলে ইমরান — ৩:৩৮
رَبِّ هَبْ لِي مِن لَّدُنكَ ذُرِّيَّةً طَيِّبَةً ۖ إِنَّكَ سَمِيعُ الدُّعَاءِ
🔊 উচ্চারণ: রব্বি হাব লি মিল্লাদুনকা যুররিয়্যাতান ত্বয়্যিবাহ, ইন্নাকা সামীউদ দু'আ।
📘 অনুবাদ: হে আমার রব! আপনি আমাকে আপনার পক্ষ থেকে পবিত্র সন্তান দান করুন। নিশ্চয়ই আপনি দোয়া শ্রবণকারী।
সূরা মারইয়াম — ১৯:৫
فَهَبْ لِي مِن لَّدُنكَ وَلِيًّا
🔊 উচ্চারণ: ফাহাব লি মিল্লাদুনকা ওয়ালিয়্য্যা।
📘 অনুবাদ: অতএব, আপনি আমাকে আপনার পক্ষ থেকে একজন উত্তরাধিকারী দান করুন।
সূরা আম্বিয়া — ২১:৮৯
رَبِّ لَا تَذَرْنِي فَرْدًا وَأَنتَ خَيْرُ الْوَارِثِينَ
🔊 উচ্চারণ: রব্বি লা তাযারনি ফারদান, ওয়া আন্তা খইরুল ওয়ারিছীন।
📘 অনুবাদ: হে আমার রব! আমাকে একা রেখে দেবেন না। আর আপনিই তো সর্বোত্তম উত্তরাধিকারী।
সূরা ফুরকান — ২৫:৭৪
رَبَّنَا هَبْ لَنَا مِنْ أَزْوَاجِنَا وَذُرِّيَّاتِنَا قُرَّةَ أَعْيُنٍ وَاجْعَلْنَا لِلْمُتَّقِينَ إِمَامًا
🔊 উচ্চারণ: রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়্যাতিনা কুররাতা আ'ইউনিন, ওয়াজ'আলনা লিল মুত্তাকীনা ইমামা।
📘 অনুবাদ: হে আমাদের রব! আমাদের স্ত্রী ও সন্তানদের পক্ষ থেকে আমাদের চোখের শীতলতা দান করুন এবং আমাদের মুত্তাকীদের জন্য আদর্শ বানান।
সূরা সাফফাত — ৩৭:১০০
رَبِّ هَبْ لِي مِنَ الصَّالِحِينَ
🔊 উচ্চারণ: রব্বি হাব লি মিনাস সলিহীন।
📘 অনুবাদ: হে আমার রব! আমাকে নেক সন্তান দান করুন।
৩। গর্ভ সংক্রান্ত অতিরিক্ত আমল
গর্ভ সংক্রান্ত আয়াতগুলো প্রতিটি কমপক্ষে ৩ বার পাঠ করবেন।
বিশেষ দ্রষ্টব্য: উপরের সকল আমল নিয়মিত করার পাশাপাশি হালাল খাবার খাওয়া, গুনাহ থেকে বিরত থাকা এবং আল্লাহর কাছে একান্তে দোয়া করুন। আল্লাহ পাক সকল নিঃসন্তান দম্পতিকে নেক সন্তান দান করেন। আমীন।