মাসনূন দোয়া

ইসমে আ'যম কী?

ইসমে আ'যম — যে নামে দোয়া করলে আল্লাহ কবুল করেন এবং যা চাওয়া হয় তা দেন। সিহাহ সিত্তায় বর্ণিত ৭টি বাক্য।

ইসমে আ’যম — যা দ্বারা দোয়া করলে আল্লাহ সে দোয়া কবুল করেন এবং কোনো কিছু চাইলে আল্লাহ তা দান করেন।

সুনান আবু দাউদ — ১৪৯৩, সুনান তিরমিযি — ৩৫৪৪, সুনান ইবনে মাজাহ — ৩৮৫৭, ৩৮৫৮, মুসনাদে আহমাদ — ১৩৫৭০, ১৩৭৯৮

বিভিন্ন হাদিসে ইসমে আ’যমের বিভিন্ন বাক্যের কথা উল্লেখ রয়েছে। তন্মধ্য থেকে সিহাহ সিত্তা ও মুসনাদে আহমাদে বর্ণিত সাতটি বাক্য এখানে উল্লেখ করা হলো।


ইসমে আ’যমের বাক্যসমূহ

১) সুনান আবু দাউদ — ১৪৯৬

وَإِلَهُكُمْ إِلَهٌ وَاحِدٌ لَّا إِلَهَ إِلَّا هُوَ الرَّحْمَنُ الرَّحِيمُ، الٓمٓ، اللَّهُ لَا إِلَهَ إِلَّا هُوَ الْحَيُّ الْقَيُّومُ

উচ্চারণ: ওয়া ইলাহুকুম ইলাহুন ওয়াহিদুন লা-ইলাহা ইল্লা হুওয়ার রহমানুর রহীম, আলিফ লাম মীম, আল্লাহু লা-ইলাহা ইল্লা হুওয়াল হাইয়্যুল কাইয়্যুম।


২) সুনান আবু দাউদ — ১৪৯৩

اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ أَنِّي أَشْهَدُ أَنَّكَ أَنْتَ اللَّهُ لَا إِلَهَ إِلَّا أَنْتَ الْأَحَدُ الصَّمَدُ، الَّذِي لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ، وَلَمْ يَكُنْ لَهُ كُفُوًا أَحَدٌ

উচ্চারণ: আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আন্নি আশহাদু আন্নাকা আংতাল্লাহ লা-ইলাহা ইল্লা আংতাল আহাদুস সামাদ, আল্লাযী লাম-ইয়ালিদ ওয়ালাম ইঊলাদ, ওয়ালাম ইয়াকুন লাহু কুফুওয়ান আহাদ।


৩) সুনান তিরমিযি — ৩৫৪৪

اللَّهُمَّ لَا إِلَهَ إِلَّا أَنْتَ الْمَنَّانُ بَدِيعُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ ذَا الْجَلَالِ وَالْإِكْرَامِ

উচ্চারণ: আল্লাহুম্মা লা-ইলাহা ইল্লা আংতাল মান্নান, বাদী’উস সামাওয়াতি ওয়াল আরদি যাল-জালালি ওয়াল ইকরাম।


৪) সুনান ইবনে মাজাহ — ৩৮৫৭

اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ بِأَنَّكَ أَنْتَ اللَّهُ الْأَحَدُ الصَّمَدُ، الَّذِي لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ، وَلَمْ يَكُنْ لَهُ كُفُوًا أَحَدٌ

উচ্চারণ: আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বি-আন্নাকা আংতাল্লাহুল আহাদুস সামাদ, আল্লাযী লাম-ইয়ালিদ ওয়ালাম ইঊলাদ, ওয়ালাম ইয়াকুন লাহু কুফুওয়ান আহাদ।


৫) সুনান ইবনে মাজাহ — ৩৮৫৮

اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ بِأَنَّ لَكَ الْحَمْدَ، لَا إِلَهَ إِلَّا أَنْتَ، وَحْدَكَ لَا شَرِيكَ لَكَ، الْمَنَّانُ بَدِيعُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ، ذُو الْجَلَالِ وَالْإِكْرَامِ

নোট: ইসমে আ’যম পড়ে দোয়া করলে আল্লাহ তা কবুল করেন। তাই প্রত্যেক দোয়ার আগে এই বাক্যগুলো পাঠ করা মুস্তাহাব।